অ্যাপার্টমেন্টের গেটের খাতা ডিজিটাল: বাসিন্দা, অতিথি আর গাড়ির রেকর্ড
গেটের কাগজের খাতা আমরা সবাই চিনি — অর্ধেক নাম পড়া যায় না, পাতা ছেঁড়া, আর গত মাসে কে এসেছিলেন খুঁজতে গেলে আধা ঘণ্টা। গেটের খাতা ডিজিটাল হলে কী বদলায়, আর কী কী থাকা দরকার।
কাগজের খাতার সমস্যা
- ✓খোঁজা যায় না — কোন দিন কে এসেছিলেন, পাতা উল্টে উল্টে বের করতে হয়।
- ✓পড়া যায় না — তাড়াহুড়োয় লেখা নাম আর গাড়ির নম্বর।
- ✓হারিয়ে যায় — খাতা ভিজে বা ছিঁড়ে গেলে রেকর্ডও শেষ।
- ✓মালিক দেখতে পান না — বাইরে থেকে জানার উপায় নেই গেটে কী হচ্ছে।
ডিজিটাল গেটের খাতায় যা থাকা দরকার
| কী | কেন | |
|---|---|---|
| বাসিন্দাদের যাওয়া-আসা | ভাড়াটিয়া, ফ্ল্যাটে থাকা মালিক আর তাঁদের পরিবারের সদস্য — কে ভেতরে, কে বাইরে | |
| অতিথি | নাম, চাইলে ফোন, আর কোন ফ্ল্যাটে যাচ্ছেন | |
| গাড়ি | কোন গাড়ি ঢুকল আর বেরোল, অচেনা গাড়ি আলাদা করে | |
| রিপোর্ট | যেকোনো দিন বা ফ্ল্যাট ধরে খুঁজে দেখা | |
| গোপনীয়তা | শুধু যাঁদের দরকার, তাঁরাই দেখবেন |
পরিবারের সদস্যদের তালিকা আগে থেকে থাকলে দারোয়ানের কাজ সহজ হয় — দেখুন নতুন ভাড়াটিয়ার চেকলিস্ট।
দারোয়ানের জন্য সহজ হতে হবে
গেটের খাতা লেখেন দারোয়ান, তাই তাঁর কাছে এটা সহজ হওয়াই সবচেয়ে জরুরি। MyBasha-তে দারোয়ান নিজের login-এ (ফোন নম্বর আর আপনার দেওয়া পাসওয়ার্ড) ঢুকলে একটা ছোট গেট screen পান — বাংলায়, দুটো বড় ভাগ: পার্কিং আর বাসিন্দা। টিপে টিপে লিখে যান, লম্বা ফরম নেই।
শিফটে কাজ করলে দারোয়ান "ডিউটি শুরু" আর "ডিউটি শেষ" চাপেন, তাই কোন সময় কে গেটে ছিলেন তা-ও থাকে। দারোয়ান রিপোর্ট দেখতে পান, কিন্তু ভাড়া, বিল, খরচ বা কারও NID দেখতে পান না।
পার্কিং
বাসিন্দাদের গাড়ির তালিকা থাকলে গেটে শুধু টিপলেই হয় — গাড়ি ঢুকল, গাড়ি বেরোল। তালিকার বাইরের গাড়ি "অচেনা গাড়ি" হিসেবে আলাদা লেখা থাকে, তাই পরে খুঁজতে সুবিধা।
গোপনীয়তা
কে কখন বাসা থেকে বেরোলেন — এটা স্পর্শকাতর তথ্য। তাই খাতাটা দেখেন শুধু মালিক, যে বিল্ডিং দেওয়া আছে তার ম্যানেজার, আর দারোয়ান। ভাড়াটিয়ারা অন্য কারও খাতা দেখেন না, নিজেরটাও না।
খরচ
পার্কিং আর বাসিন্দাদের যাওয়া-আসার খাতা সব প্ল্যানেই আছে। Free প্ল্যানে 5টা গাড়ি পর্যন্ত আর গত 7 দিনের হিসাব দেখা যায়; দারোয়ানের নিজের login আর পুরো রিপোর্ট Paid প্ল্যানে। দাম দেখুন →
ভাড়া, বিল আর বাকি সবকিছু কীভাবে এক অ্যাপে চলে, পড়ুন অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কী।
কাগজের খাতা ছাড়ুন।
1টা বিল্ডিং আর 5টা ফ্ল্যাট পর্যন্ত চিরকাল ফ্রি — কার্ড লাগে না।
প্রশ্ন-উত্তর
দারোয়ানের কি স্মার্টফোন লাগবে?
হ্যাঁ, ইন্টারনেটসহ একটা স্মার্টফোন লাগবে। দারোয়ান নিজের ফোন নম্বর আর আপনার দেওয়া পাসওয়ার্ডে Android অ্যাপে বা ব্রাউজারে লগইন করেন।
ভাড়াটিয়ারা কি নিজেদের যাওয়া-আসা দেখতে পান?
না। খাতাটা দেখেন শুধু মালিক, বিল্ডিংয়ের ম্যানেজার আর দারোয়ান।
অতিথি এলে কী লেখা হয়?
অতিথির নাম, চাইলে ফোন নম্বর, আর কোন ফ্ল্যাটে যাচ্ছেন। পরে রিপোর্টে দিন বা ফ্ল্যাট ধরে খুঁজে পাওয়া যায়।
পুরোনো রেকর্ড কতদিন থাকে?
Free প্ল্যানে গত 7 দিনের হিসাব দেখা যায়। Paid প্ল্যানে পুরো হিস্ট্রি আর রিপোর্ট খোলা।
আপনার বিল্ডিং আজই যোগ করুন
Free প্ল্যানে শুরু করুন। বিল্ডিং বা ফ্ল্যাট বাড়লে তখন আপগ্রেড করুন।
ফ্রিতে শুরু করুন →