নতুন ভাড়াটিয়া তোলার আগে যা যা করবেন: বাড়িওয়ালার চেকলিস্ট
নতুন ভাড়াটিয়া ওঠার দিনটা তাড়াহুড়োয় কাটে — চাবি, অ্যাডভান্স, মিটার। অথচ পরে যত ঝামেলা হয়, তার বেশির ভাগের শুরু এই দিনের একটা বাদ পড়া কাজ থেকে। ওঠার আগে আর ওঠার দিনে কী কী করবেন, একটা তালিকায়।
পরিচয় আর যোগাযোগ
ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র (NID) দেখে নিন আর একটা কপি রাখুন। সাথে রাখুন:
- ✓ফোন নম্বর — যেটা সবসময় খোলা থাকে।
- ✓আগের ঠিকানা — আর সম্ভব হলে আগের বাড়িওয়ালার নম্বর।
- ✓পেশা আর কর্মস্থল — দরকারে যোগাযোগের জন্য।
- ✓জরুরি যোগাযোগ — পরিবারের এমন একজন, যিনি এই বাসায় থাকেন না।
কারা থাকবেন — পরিবারের তালিকা
ফ্ল্যাটে কারা থাকবেন — নাম, সম্পর্ক, বয়স — একটা তালিকা নিয়ে রাখুন। গেটের দারোয়ান কাকে চিনবেন, জরুরি অবস্থায় কতজন ভেতরে আছেন, এসব জানতে এটা কাজে লাগে। নতুন কেউ যোগ হলে তালিকাটা হালনাগাদ করুন। গেটে এই তালিকা কীভাবে কাজে লাগে: গেটের খাতা ডিজিটাল।
চুক্তিপত্রে যা লিখবেন
মুখের কথায় ভাড়া দিলে পরে দুই পক্ষেরই অসুবিধা। লিখিত চুক্তিতে অন্তত এগুলো রাখুন:
- ✓মাসিক ভাড়া — আর কোন তারিখের মধ্যে দিতে হবে।
- ✓অ্যাডভান্স আর জামানত — কত, আর কীভাবে সমন্বয় বা ফেরত হবে।
- ✓কোন বিল কে দেবেন — গ্যাস, পানি, বিদ্যুৎ, সার্ভিস চার্জ।
- ✓মেয়াদ আর নোটিশ — ছাড়তে চাইলে কতদিন আগে জানাতে হবে।
- ✓বাড়ির নিয়ম — অতিথি, পোষা প্রাণী, গাড়ি রাখা, মেরামতের দায়িত্ব।
চুক্তি কোন স্ট্যাম্পে আর কীভাবে করবেন, আর নিবন্ধন লাগবে কিনা — এসব বিষয়ে একজন আইনজীবীর পরামর্শ নিন।
থানায় ভাড়াটিয়ার তথ্য
ঢাকাসহ অনেক শহরে পুলিশ বাড়িওয়ালাদের কাছ থেকে ভাড়াটিয়ার তথ্য চায়, সাধারণত একটা ফরমে। আপনার এলাকার থানায় এখনকার নিয়ম আর ফরম জেনে নিন, আর নতুন ভাড়াটিয়া উঠলে সময়মতো জমা দিন।
ওঠার দিন
- 1অ্যাডভান্স আর জামানতের রসিদ। কত পেলেন, কোন তারিখে — দুই পক্ষের কাছে কপি থাকুক। পরের হিসাবের জন্য দেখুন বাড়ি ভাড়ার হিসাব।
- 2মিটারের রিডিং। বিদ্যুৎ, গ্যাস (মিটার থাকলে) আর পানির — ছবি তুলে রাখুন।
- 3ফ্ল্যাটের অবস্থা। দেয়াল, দরজা, ফিটিংসের ছবি; চলে যাওয়ার সময় মিলিয়ে দেখা সহজ হয়।
- 4চাবি। কয়টা চাবি দিলেন, লিখে রাখুন।
MyBasha-তে নতুন ভাড়াটিয়া
ভাড়াটিয়া যোগ করার সময় তাঁর NID, পরিবারের সদস্য আর অ্যাডভান্স একসাথে লেখা থাকে। NID-এর ছবি কোনো খোলা লিংকে থাকে না — শুধু অনুমতি পাওয়া মানুষ দেখেন। ভাড়াটিয়া SMS-এ লগইন পান আর নিজের ফোনে বিল দেখেন।
ওঠার সময় ভাড়াটিয়া যে তথ্য দিয়েছিলেন, তার একটা কপি আপনার কাছে থেকে যায় — পরে তিনি নিজের অ্যাকাউন্টের তথ্য বদলালেও। চুক্তি আর রসিদের ছবি ডকুমেন্ট-এ ফোল্ডারে গুছিয়ে রাখা যায়।

পরের ভাড়াটিয়া থেকেই শুরু করুন।
1টা বিল্ডিং আর 5টা ফ্ল্যাট পর্যন্ত চিরকাল ফ্রি — কার্ড লাগে না।
প্রশ্ন-উত্তর
ভাড়াটিয়ার NID-এর ছবি অ্যাপে রাখা কি নিরাপদ?
MyBasha-তে NID-এর ছবি কোনো খোলা লিংকে থাকে না। শুধু অনুমতি পাওয়া মানুষ অল্প সময়ের একটা লিংকে দেখতে পান।
চুক্তিপত্রের নমুনা কোথায় পাব?
চুক্তির শর্তগুলো আপনার বাড়ির জন্য ঠিক করে নিতে একজন আইনজীবীর পরামর্শ নিন। স্বাক্ষর করা চুক্তির ছবি MyBasha-র ডকুমেন্টে রেখে দিতে পারেন।
থানায় কোন ফরম জমা দিতে হয়?
এলাকাভেদে নিয়ম আর ফরম আলাদা হতে পারে। আপনার এলাকার থানা থেকে এখনকার নিয়ম জেনে নিন।
ভাড়াটিয়ার ফোন না থাকলে?
ভাড়াটিয়া যোগ করার সময় ফোন নম্বরের বদলে ইমেইল দিয়েও যোগ করা যায়।
আপনার বিল্ডিং আজই যোগ করুন
Free প্ল্যানে শুরু করুন। বিল্ডিং বা ফ্ল্যাট বাড়লে তখন আপগ্রেড করুন।
ফ্রিতে শুরু করুন →